August 20, 2026, 10:09 am

১৫ আগস্ট পালনের প্রস্তুতি: আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 8 Time View

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ৫২ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে ১৫ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ প্রদান করেন। ভাটারা থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই আবেদন করেছিল।

পুলিশের ভাষ্যমতে, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা ১৫ আগস্টকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত কর্মসূচির ব্যানারও জব্দ করা হয়েছে। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচারক ১৫ জনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com