অনুরোধ করার পরও অটোরিকশা ছাড়েননি এসআই, ঘটনাস্থলেই চালকের মৃত্যু
Reporter Name
Update Time :
Thursday, August 20, 2026
22 Time View
অনুরোধ করার পরও অটোরিকশা ছাড়েননি এসআই, ঘটনাস্থলেই চালকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের হাতে অটোরিকশা আটক হওয়ার পর সেটি ছাড়ানোর আকুতি জানিয়েও ব্যর্থ হন আলমগীর হোসেন নামের এক চালক। বুধবার দুপুরে চন্দ্রা এলাকায় নাওজোড় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম গাড়িটি আটক করলে ঘটনার সূত্রপাত হয়। স্বজনদের অভিযোগ, উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটি জব্দ হওয়ার শোকে ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন আলমগীর।স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর হোসেন উপজেলার মাঝখান গ্রামের বাসিন্দা ছিলেন। এদিকে, বিষয়টি নিয়ে অভিযুক্ত এসআই আব্দুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেছেন, অটোরিকশাচালক আগে থেকেই...
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের হাতে অটোরিকশা আটক হওয়ার পর সেটি ছাড়ানোর আকুতি জানিয়েও ব্যর্থ হন আলমগীর হোসেন নামের এক চালক। বুধবার দুপুরে চন্দ্রা এলাকায় নাওজোড় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম গাড়িটি আটক করলে ঘটনার সূত্রপাত হয়। স্বজনদের অভিযোগ, উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটি জব্দ হওয়ার শোকে ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন আলমগীর।
স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর হোসেন উপজেলার মাঝখান গ্রামের বাসিন্দা ছিলেন। এদিকে, বিষয়টি নিয়ে অভিযুক্ত এসআই আব্দুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেছেন, অটোরিকশাচালক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং স্ট্রোক করার ইতিহাস থাকায় হয়তো অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।