August 20, 2026, 9:18 am

পর্নোগ্রাফি মামলায় সুমাইয়া সাঈদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 4 Time View

অনলাইনে অশ্লীল কনটেন্ট তৈরি, প্রচার এবং তা বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও শুনানি শেষে বিচারক তাকে কারাফটকেই জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত দেন।

উল্লেখ্য যে, গত ১১ আগস্ট রাতে ভাটারা এলাকা থেকে সুমাইয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী খাজা সাকলাইন ফারুককেও আটক করা হয়। রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এই মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। ডিবি জানিয়েছে, জব্দ করা বিভিন্ন ডিভাইস ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট ব্যবসা এবং অবৈধ আর্থিক লেনদেনে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com