রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি মো. সেলিম আশরাফীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ‘চুয়া সেলিম’ বা ‘চোরা সেলিম’ নামে পরিচিত এই ব্যক্তি মূলত জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক সিন্ডিকেট চুয়া সেলিম গ্রুপের প্রধান হিসেবে পরিচিত।বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্যাম্পের ভেতর তার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ৩৫টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিনের পলাতক এই মাদক সম্রাটের গ্রেফতারকে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি মো. সেলিম আশরাফীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ‘চুয়া সেলিম’ বা ‘চোরা সেলিম’ নামে পরিচিত এই ব্যক্তি মূলত জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক সিন্ডিকেট চুয়া সেলিম গ্রুপের প্রধান হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্যাম্পের ভেতর তার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ৩৫টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিনের পলাতক এই মাদক সম্রাটের গ্রেফতারকে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।