August 23, 2026, 4:20 am
Title :
ডিএমপির তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৬ গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ছাদে পড়ে ছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী-কন্যার, খাটের নিচে ছেলের ড্রেনে ভাসল রেলের ডিজেল, ক্ষতির পরিমাণ জানে না কর্তৃপক্ষ স্ত্রী-সন্তান ও শ্বশুরকে নিয়ে সাংবাদিক দেবাশীষ ফিরলেন কফিনবন্দি হয়ে ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশনের অভিযোগ এলএনজি কার্গো এসেছে, তবে এখনই কাটছে না গ্যাস সংকট গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে হাসপাতালে খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু শর্ত পূরণকারী ৪২৩ এজেন্সির মধ্যে ২৫টির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অবৈধ নয়

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 12 Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে, গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিক অনিয়ম, পেশাগত কর্মকাণ্ডে গাফিলতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অধ্যাপক তাশরিককে সাময়িক বরখাস্ত করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সদস্যরা তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বরখাস্তের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ভুক্তভোগী শিক্ষক। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com