August 17, 2026, 10:13 am
Title :
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার উসকানি ইসরায়েলি মন্ত্রীর ইতিবাচক রাজনীতি অব্যাহত থাকুক বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ

বেরিয়ে এলো ৭ মাসের শিশুটির হত্যা রহস্য

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 114 Time View

ইমানুয়েল হত্যায় অভিযুক্ত মা রেবেকা হারো আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি বছরের আগস্টে ক্যালিফোর্নিয়া থেকে নিখোঁজ হয় সাত মাস বয়সী শিশু ইমানুয়েল হারো। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেতে স্থানীয় থানায় মামলা করেন তার মা ও বাবা, কিন্তু পুলিশ এ ঘটনায় সন্দেহ করতে থাকে শিশুটির জননী ও জনককে। তাদের বিরুদ্ধে অভিযোগও করে বাহিনীটি।

পুলিশের তদন্তে অবশেষে বেরিয়ে আসে শিশুটির হত্যা রহস্য। বাহিনীটির কাছে সম্প্রতি সন্তান হত্যার দায় স্বীকার করেন বাবা জেক হারো।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার আদালতের এক শুনানিতে সন্তান হত্যার দায় স্বীকার করে নেন জেক।

শুনানির রেকর্ড অনুযায়ী, শারীরিক আঘাতের মাধ্যমে শিশু হত্যার অভিযোগ ও সন্তান নিখোঁজের মিথ্যা মামলার অভিযোগ জেক আদালতে স্বীকার করেন।

এ ঘটনায় সন্তান হত্যাকারী বাবাকে আগামী ৩ নভেম্বর সাজা প্রদান করা হবে বলে জানিয়েছে আদালত।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ইমানুয়েল হত্যায় অভিযুক্ত মা রেবেকা হারো আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

সত্যতা প্রমাণে ৩ নভেম্বর রেবেকার জন্য আবার শুনানির দিন ঠিক করেছে আদালত।

ইমানুয়েল ১৪ আগস্ট রাত পৌনে আটটার দিকে নিখোঁজ হয়। ওই সময় মা রেবেকা পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি একটি দোকানের বাইরে সন্তানের ডায়াপার বদল করছিলেন। তখন একজন অচেনা পুরুষ তার ওপর হামলা করে এবং তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে নিজের সন্তানকে আর দেখতে পাননি তিনি।

পরবর্তীকালে পুলিশ ইমানুয়েলের মৃতদেহ খুঁজে পায়, যার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ বাবা-মাকে জেরার সময় বক্তব্যে অসঙ্গতি খুঁজে পেলে ২২ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com