August 23, 2026, 4:11 am
Title :
গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ছাদে পড়ে ছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী-কন্যার, খাটের নিচে ছেলের ড্রেনে ভাসল রেলের ডিজেল, ক্ষতির পরিমাণ জানে না কর্তৃপক্ষ স্ত্রী-সন্তান ও শ্বশুরকে নিয়ে সাংবাদিক দেবাশীষ ফিরলেন কফিনবন্দি হয়ে ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশনের অভিযোগ এলএনজি কার্গো এসেছে, তবে এখনই কাটছে না গ্যাস সংকট গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে হাসপাতালে খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু শর্ত পূরণকারী ৪২৩ এজেন্সির মধ্যে ২৫টির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন

দীপু মনির স্বামীর জানাজায় অস্থিরতার চেষ্টার অভিযোগ, যুবক কারাগারে

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 29 Time View

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে জামিন শুনানির পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। গুলশান থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেছিল পুলিশ।

তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে জানাজায় উপস্থিত হয়ে তিনি ও তার সহযোগীরা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেন। এর আগেও গুলশানে গোপন বৈঠকের অভিযোগে দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com