August 22, 2026, 5:07 am
Title :
গরু চুরির প্রতিবাদে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন ‘অর্থনৈতিক যুদ্ধে’ নতুন ছক: ডলার ছাড়াই ইরান-ইরাকের বাণিজ্য পরিকল্পনা? বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, বিশেষজ্ঞ কমিটির তদন্তে যা উঠে এলো এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো নিয়ে কোনো অহংকার নেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার

আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 4 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। রাকসুর ৪২টি কর্মসূচির জন্য বরাদ্দকৃত এক কোটি ২৯ লাখ টাকার মধ্যে ৬১ লাখ টাকার ভাউচার জমা না দেওয়ার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার জানান, তার বিরুদ্ধে আনীত ২৩ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগের চেয়েও কয়েক গুণ বেশি অর্থ তিনি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করে পদ ছাড়বেন। নিজের স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালন শেষে প্রতিটি টাকার হিসাব তিনি জমা দেবেন। এছাড়া আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com