গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
Reporter Name
Update Time :
Sunday, August 23, 2026
2 Time View
গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর সংলগ্ন রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীতে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর সংলগ্ন রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীতে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।