August 25, 2026, 3:52 am

‘৫ লাখ টাকা দাও, নাহলে এলাকায় থাকতে পারবে না’

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 7 Time View

সৌদি আরব থেকে পরিবার নিয়ে দেশে ফিরে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন এক প্রবাসী। কিন্তু দেশে ফেরার অল্প কয়েক মাসের মধ্যেই তিনি স্থানীয় তিন প্রভাবশালীর চাঁদাবাজির লক্ষ্যবস্তুতে পরিণত হন। অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে এলাকা ছাড়া করার হুমকি দেয়।

একপর্যায়ে হুমকিদাতা ব্যক্তিরা ওই প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় তারা বাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। সেইসঙ্গে প্রবাসীর পরিবারের নারীদের সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com