October 1, 2026, 8:42 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন এমপি

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 45 Time View

ময়মনসিংহের তারাকান্দায় দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ। বুধবার দুপুরে কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই খালে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে তিনি নিজেই কোমর সমান পানিতে নেমে পড়েন। জনপ্রতিনিধিকে এমন কাজ করতে দেখে উৎসাহিত হয়ে স্থানীয় শতাধিক বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন, যার ফলে খালের পানিপ্রবাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, পঙ্গুয়াই খালের মুখ স্থানীয় কয়েকজন ব্যক্তি দখল করে রাখায় গত সাত-আট বছর ধরে পানি চলাচল বন্ধ ছিল। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হওয়ার পাশাপাশি শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য কেবল কচুরিপানা পরিষ্কারই করেননি, বরং জলাবদ্ধতা নিরসনে খালের শেষ প্রান্তের বাধা হয়ে দাঁড়ানো ব্যক্তিমালিকানাধীন জমি নিজ খরচে কিনে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সাংসদ মুহাম্মদুল্লাহ জানান, কেবল সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল ও জলাধারগুলো সচল রাখা প্রয়োজন। তিনি পঙ্গুয়াই খালটি কাকনী ব্রিজ পর্যন্ত খনন করে নদী বা বড় বিলের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন, যা এলাকার কৃষি ও মৎস্য অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে স্থানীয়রা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com