August 29, 2026, 2:15 pm
Title :
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে ২ লাখ টাকা পুরস্কার গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই: এবি পার্টির চেয়ারম্যান ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দওয়া উচিত: শুভেন্দু প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত

সাবেক সচিব জাহাংগীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 12 Time View

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। শুনানিকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আদালতে চার্জ গঠনের আবেদন জানায়।

আদালত এই মামলায় অভিযুক্ত ধনঞ্জয় কুমার দাস পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে মামলার অপর আসামি সাবেক সচিব জাহাংগীর আলম বর্তমানে কারাগারে থাকায় তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষের অভিযোগ অনুযায়ী, তৎকালীন এই দুই কর্মকর্তা জুলাই গণঅভ্যুত্থান দমনে পরিচালিত হত্যাযজ্ঞে সরাসরি উসকানি, প্ররোচনা এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com