November 17, 2026, 8:38 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 55 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। গত ২৭ আগস্ট ডিসিইউ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নতুন এই বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও উভয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই রূপান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে এবং আগামী ৩১ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক তথ্য হস্তান্তর সম্পন্ন হবে।

পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনে সিদ্ধান্ত হয়েছে যে, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সিলেবাস অনুযায়ীই তাদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করবেন। রোডম্যাপ অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের পরীক্ষা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের পরীক্ষা নভেম্বরের তৃতীয় সপ্তাহে এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে সংশ্লিষ্ট কলেজগুলোতে হেল্পডেস্ক খোলা হয়েছে এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com