November 17, 2026, 8:41 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 71 Time View

সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে ইউনিয়ন পরিষদে আয়োজিত সালিশি বৈঠক নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। গাবুরা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন হাফেজ আবুল বাশার নামের এক ব্যক্তি। তার অভিযোগ, সালিশের নামে চেয়ারম্যান একপক্ষের পক্ষ নিয়ে তাকে ও তার ছেলেকে মারধর ও লাঞ্ছিত করেছেন।

ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসে, যখন আবুল বাশার তার দাবিকৃত জমিতে ধান রোপণ করেন। পরিস্থিতি সামাল দিতে ইউনিয়ন পরিষদ সিদ্ধান্ত নেয় যে, ধান কাটার পর তা পরিষদের তত্ত্বাবধানে রাখা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত করে তা হস্তান্তর করা হবে। তবে আবুল বাশার এই সিদ্ধান্তের বিরোধিতা করে দাবি করেন যে, তার নামে রেকর্ডভুক্ত জমি থাকা সত্ত্বেও কেবল তার অংশটিই কেন পরিষদের নিয়ন্ত্রণে রাখা হবে, তা ন্যায়সংগত নয়।

এদিকে চেয়ারম্যান জি এম মাছুদুল আলম মারধর ও পক্ষপাতিত্বের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই ছিল পরিষদের মূল লক্ষ্য। উল্টো মামলার বাদীর বিরুদ্ধেই সালিশি কার্যক্রমে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। বর্তমানে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকে পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com