November 17, 2026, 7:53 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 76 Time View

বিমান টিকিটের কৃত্রিম সংকট এবং অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, টিকিটের কালোবাজারি রোধ ও প্রবাসী কর্মীদের ভোগান্তি কমাতে ট্রাভেল এজেন্সি ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি টিকিটে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স নম্বর, নাম এবং বিক্রয়মূল্য উল্লেখ থাকা বাধ্যতামূলক করা হয়েছে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী আরও ব্যাখ্যা করেন যে, বিশ্বব্যাপী চালু থাকা ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতির কারণে চাহিদার ওপর ভিত্তি করে বিমান ভাড়ায় তারতম্য হওয়া স্বাভাবিক। জ্বালানির দাম, বিমানবন্দরের চার্জ এবং বুকিংয়ের সময়ের ওপর ভিত্তি করেই মূলত এই ভাড়া নির্ধারিত হয়। তবে প্রবাসী কর্মীদের সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ প্রণোদনা, লাউঞ্জে বাড়তি সুবিধা এবং ইমিগ্রেশন ও চেক-ইনের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক ব্যবস্থা চালুর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com