September 1, 2026, 12:44 pm

সোনা ছিনতাইয়ের মামলায় কারাগারে দুই ছাত্রদল নেতা

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 8 Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিএনপি নেতা মো. আব্দুর রউফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী মঙ্গলবার আসামিদের জামিন আবেদনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার বিবরণে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির পাঠানো সোনার গয়না বিমানবন্দর এলাকা থেকে বুঝে নেওয়ার পর গত ২৮ আগস্ট ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়। মাইক্রোবাস থেকে নামার পরপরই কয়েকজন দুর্বৃত্ত তাদের মারধর করে গয়নাগুলো ছিনিয়ে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট থানার পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে। এই ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল ও বিএনপি নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com