September 1, 2026, 12:43 pm

মাদরাসার ছাত্রীদের সামনে অশালীন অঙ্গভঙ্গি, যুবকের গলায় জুতার মালা

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 6 Time View

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদরাসার ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানোর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা চত্বরে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর এই শাস্তি দেওয়া হয়। অভিযুক্ত সুমন হোসেন পার্শ্ববর্তী মথনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুমন ওই মাদরাসার ছাত্রীদের পথেঘাটে অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে বিরক্ত করে আসছিলেন। সোমবার পুনরায় এমন কর্মকাণ্ড ঘটানোর সময় উত্তেজিত জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।

পরিস্থিতি বেগতিক দেখে মাদরাসা কর্তৃপক্ষ সুমনের পরিবারের সদস্যদের খবর দেয়। মাদরাসার শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের সম্মতিক্রমেই অভিযুক্তকে জুতার মালা পরিয়ে এলাকা থেকে বিদায় করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তবে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য তরিকুল ইসলাম জানান, এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই ওই যুবকের প্রতি এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com