September 1, 2026, 12:43 pm

গাজীপুরে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 3 Time View

গাজীপুরের কালীগঞ্জে নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওজন ও পরিমাপসংক্রান্ত বৈধ নথিপত্র না থাকায় ‘সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, অস্বাস্থ্যকর উপায়ে ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘সবুজ মেডিকেল হল’ ও ‘ভাই ভাই মেডিকেল হল’ নামের দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের এমন নজরদারি ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযানে বিএসটিআই ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com