September 2, 2026, 2:54 pm
Title :
রেকর্ড ২৫০ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের পাতায়ায় ভিড়ল মার্কিন বিমানবাহী রণতরী শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় পাঁচজন নিহতের খবরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা, রাশিয়াকে দুষলো জার্মানি টঙ্গীতে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা শজিমেক হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্নরা ভাইরাল ভিডিও আসল নাকি এআইয়ের বানানো, জানুন কয়েক সেকেন্ডেই বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

জিয়া উদ্যানে মৎস্য অবমুক্ত করলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 10 Time View

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর জিয়া উদ্যানে বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সামাজিক ও পরিবেশগত কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান সমাধিস্থলের পাশে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ড. মঈন খান, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com