September 2, 2026, 2:28 pm
Title :
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় পাঁচজন নিহতের খবরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা, রাশিয়াকে দুষলো জার্মানি টঙ্গীতে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা শজিমেক হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে মারামারি, কর্মবিরতিতে ইন্টার্নরা ভাইরাল ভিডিও আসল নাকি এআইয়ের বানানো, জানুন কয়েক সেকেন্ডেই বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ সাংবাদিকতার আড়ালে গোলাম রব্বানী ও আতাউরকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ আবারো কমল স্বর্ণ-রুপার দাম

টঙ্গীতে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 2 Time View

গাজীপুরের টঙ্গীতে নূরুল ইসলাম নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম শ্রীপুর উপজেলার বাসিন্দা হলেও সপরিবারে গোপালপুরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রাত ৮টার দিকে স্থানীয় কিছু যুবক নূরুলকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তী সময়ে গভীর রাতে গোপালপুরের একটি বালুর মাঠে তার দুই পায়ের রগ কেটে মারাত্মক জখম করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের কারণেই ভুক্তভোগীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জিসান নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদ আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com