September 1, 2026, 6:21 pm

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 6 Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত রাজমিস্ত্রি বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ইরফান আদালতে এই প্রতিবেদন জমা দেন। আগামী ১৪ সেপ্টেম্বর আদালত এই অভিযোগপত্র গ্রহণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে শুনানি করবেন।

তালিকায় থাকা অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ অনেক হেভিওয়েট নেতা। জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর লাকি কমিউনিটি সেন্টার এলাকায় নিজের সন্তানকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হন বাবুল মৃধা। দীর্ঘ ৫২ দিন চিকিৎসাধীন থাকার পর ৯ সেপ্টেম্বর তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহতের স্ত্রী সীমা বেগমের দায়ের করা এই মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ এই ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন পেশ করে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে মামলার নথিপত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com