September 1, 2026, 7:07 pm

শেখ সেলিম পরিবারের ৩৬ কোটি টাকার অসংগতিপূর্ণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 11 Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে দেখা গেছে, শেখ সেলিম এবং তার স্ত্রী ও তিন সন্তানের নামে প্রায় ৩৬ কোটি ২৯ লাখ টাকার এমন সম্পদ রয়েছে, যার কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর কমিশন তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, শেখ সেলিমের নিজের নামে ১৩ কোটি ৫৯ লাখ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী ফাতেমা সেলিম, ছেলে শেখ ফজলে নাঈম ও শেখ ফজলে ফাহিম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামেও কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের ধারণা, তাদের নামে দেশে-বিদেশে আরও গোপন স্থাবর ও অস্থাবর সম্পদ থাকতে পারে। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, তাদের শোকজ নোটিশ দিয়ে দ্রুত সম্পদের হিসাব চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com