September 1, 2026, 8:51 pm

বহুতল ভবনে আগুন, ঘুম ভাঙার আগেই চিরঘুমে ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 2 Time View

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়াজ চৌধুরী মিতু নামে ৫৭ বছর বয়সী এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোরে ৭ তলা ভবনের একেবারে উপরের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগী বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বের হতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আগুনের উৎস ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com