September 1, 2026, 9:46 pm

রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 12 Time View

নোয়াখালীর একটি হাসপাতালে রোগী সেজে ঢুকে চুরির অভিযোগে সিনারা বেগম নামে ৫০ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি হাসপাতালে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন কৌশলে চুরি করেছেন।

অভিযুক্ত নারীকে প্রাথমিক তল্লাশি করেও কোনো চেইন পাওয়া না যাওয়ায় তাকে নিয়ে শুরু হয় ধোঁয়াশা। পরে সন্দেহ দূর করতে এক্স-রে করা হলে চিকিৎসকরা তার পেটের ভেতর বস্তু দুটির অস্তিত্ব শনাক্ত করেন, যা থেকে স্পষ্ট হয় যে চুরির পরপরই তিনি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে চেইনগুলো গিলে ফেলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com