September 2, 2026, 10:06 pm
Title :
বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়াউল জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ অপরাজিত ৩৫০! দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়লেন হৃদয় প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন হরমুজে সৌদির সুপারট্যাংকারে হামলা, ফিলিপাইনের ২ নাবিক নিহত ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের কুষ্টিয়ায় রোগীর ছদ্মবেশে হাসপাতালে দুদকের অভিযান তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ২ হাজার রুপি ধার করে ছেলেকে খুঁজছেন হেঁটে হেঁটে

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 10 Time View

বুড়িগঙ্গা নদীর তীরে স্তূপাকার প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর বর্জ্য আগামী ১৫ দিনের মধ্যে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উল মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন হওয়ার পরবর্তী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

আদালতের এই নির্দেশনার আওতায় মূলত লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ সংলগ্ন নদীতীর এলাকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যৌথভাবে এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১০ সালের এক রিট মামলার রায়ে বুড়িগঙ্গার তীরে বর্জ্য ফেলা নিষিদ্ধ করা হলেও তা অমান্য করার বিষয়টি সাম্প্রতিক প্রতিবেদন ও আবেদনের মাধ্যমে আদালতে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com