November 17, 2026, 10:53 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

২৪ ঘণ্টায় মিরপুরে গ্রেফতার ১৩০

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 53 Time View

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৩০ জনকে আটক করেছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে জানানো হয়, গ্রেফতারকৃতদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান চলাকালে মিরপুর মডেল থানায় ৩৬ জন, পল্লবীতে ৩৩ জন, শাহআলী থানায় ২১ জন এবং দারুস সালাম থানায় ১৮ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া রূপনগরে ১১ জন, ভাষানটেকে ৭ জন এবং কাফরুল থানায় ৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে পুরো ঢাকা মহানগরী জুড়ে মোট ৪৮২ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com