September 3, 2026, 4:20 am
Title :
৩৮ লাখ টাকা নিয়ে কর নথি পরিবর্তন, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত জলবায়ু অর্থায়নে জাতীয় কমিটি: সভাপতি প্রধানমন্ত্রী, সহসভাপতি পরিবেশমন্ত্রী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার চরম বিশৃ্ঙ্খলায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত প্রেমিকের ব্যবসার জন্য স্বামীর কাছে স্ত্রীর টাকা দাবি, আদালতে মামলা ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

প্রেমিকের ব্যবসার জন্য স্বামীর কাছে স্ত্রীর টাকা দাবি, আদালতে মামলা

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 4 Time View

প্রেমিকের ব্যবসায়িক মূলধন জোগাড়ের জন্য স্বামীর কাছে মোটা অংকের টাকা দাবি ও নির্যাতনের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেছেন শামীম মিয়া নামের এক ব্যবসায়ী। স্ত্রী ফাতেমা তুজ জহুরা, তার কথিত প্রেমিক শেখ মো. ইমাম হোসাইন এবং শাশুড়ি শাহানাজকে বিবাদী করে যৌতুক নিরোধ আইনে এ মামলাটি করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে বাদী তার জবানবন্দি উপস্থাপন করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই শামীম জানতে পারেন তার স্ত্রী গোপনে তার প্রেমিক ইমাম হোসাইনের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন এবং দীর্ঘ সময় ধরে ফার্মেসির আয়ের টাকা কৌশলে ওই প্রেমিক ও তার মায়ের হাতে তুলে দিচ্ছেন। গত দুই বছরে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর, সর্বশেষ ২০ আগস্ট পুনরায় চার লাখ টাকা দাবি করলে শামীম তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুড়ি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আদালতের নির্দেশে কদমতলী থানা পুলিশ এখন পুরো ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com