September 3, 2026, 5:15 am
Title :
কুড়িগ্রামে তিস্তার স্রোতে দেবে গেছে স্পার বাঁধের ৪০ মিটার মোহাম্মদপুর-তুরাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪ যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু ৩৮ লাখ টাকা নিয়ে কর নথি পরিবর্তন, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত জলবায়ু অর্থায়নে জাতীয় কমিটি: সভাপতি প্রধানমন্ত্রী, সহসভাপতি পরিবেশমন্ত্রী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার চরম বিশৃ্ঙ্খলায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 3 Time View

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আসির মিয়া নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে পুলিশের একটি নিয়মিত অভিযানের সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আসির মিয়া ওই এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

পুলিশের ভাষ্যমতে, শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পরিচালিত একটি দল আসির মিয়াকে গ্রেপ্তার করার পর তাকে নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় আসামি ফেসবুক লাইভ শুরু করলে উপস্থিত স্বজনদের সঙ্গে পুলিশের বিশৃঙ্খলা তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে হাতকড়াসহ দৌড় দিয়ে পালিয়ে যায় ওই আসামি। বর্তমানে তাকে ধরতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে জোর তল্লাশি চালাচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ ও পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com