রাজধানীর তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে আটক করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ নিশ্চিত করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগের অন্তর্গত বিভিন্ন থানায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানায় সর্বোচ্চ ৪০ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় ৭ জন করে, হাতিরঝিল থানায় ৮ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।