September 3, 2026, 12:20 pm

চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 2 Time View

চট্টগ্রামের হালিশহরের উত্তর আগ্রাবাদে অবস্থিত রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত নয়টার দিকে নিজ বাসা থেকে তাঁর মরদেহটি পাওয়া যায়। মৃত ব্যক্তির বয়স হয়েছিল ৫৫ বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com