September 3, 2026, 11:58 pm
Title :
শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার দ্রুত হবে: চিফ প্রসিকিউটর অবশেষে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামিকে ধরলো ডিবি ঋণের টাকায় লাউ চাষ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো সব গাছ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক ইন্দোনেশিয়ায় খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২ হাজার শিক্ষার্থী নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০ হৃদয় ভাঙলেন ৭৮ বছরের পুরোনো রেকর্ড, পেছনে ফেললেন ভারতীয় কিংবদন্তিকেও ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার

বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 5 Time View

গাজীপুর থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর সৌরভ আহমেদ নামে ২০ বছর বয়সী এক যুবকের কঙ্কাল মাদারীপুরের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় সৌরভের মায়ের করা মামলার সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ রবিউল ইসলাম ও শাহিন মুন্সি নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সৌরভকে হত্যার দায় স্বীকার করেছেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, নিহতের বোন নুপুরের সঙ্গে রবিউল ইসলামের দাম্পত্য কলহ চলছিল। নুপুর তার স্বামীর সংসার ছেড়ে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে রবিউল ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই আক্রোশ থেকেই শ্যালক সৌরভকে হত্যার পরিকল্পনা করেন তিনি। ৮ হাজার টাকা চুক্তিতে শাহিনসহ আরও কয়েকজনের সহায়তায় গত ৩ আগস্ট সৌরভকে কৌশলে মাদারীপুরের রাজৈরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com