সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কমিটির সাম্প্রতিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার আবেদন প্রক্রিয়া, সময়সূচি এবং ইউনিটভিত্তিক ভর্তি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে নিয়মিত বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।