September 20, 2026, 3:51 pm
Title :
পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হাইসিকিউরিটি কারাগার ভেঙে পলাতক আসামি গ্রেফতার প্রতিদিন ৩০ মিনিট ওয়াশিং মেশিন চালালে মাসে বিদ্যুৎ বিল কত?

পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, September 20, 2026
  • 42 Time View

পটুয়াখালী প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী কেন্দ্র-এ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য মোট ৪১৭ জন আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে ১৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৭৫ জন প্রশিক্ষণার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জনাব মোঃ মোস্তাক উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের পটুয়াখালী জেলার কো-অর্ডিনেটর ও প্রশিক্ষকবৃন্দ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে পটুয়াখালী জেলায় শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ

যে দক্ষতাগুলো শেখানো হবে-

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা প্রয়োজনীয় ডিজিটাল ও কর্মমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন।

৭ ব্যাচে প্রায় ৪৫০ প্রশিক্ষণার্থী-

প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায় এরই মধ্যে ৭টি ব্যাচে প্রায় ৪৫০ জন প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তাদের অনেকেই অনলাইনভিত্তিক বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের আয়ের সুযোগ তৈরি করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পটুয়াখালীর তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মক্ষেতরের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যতে দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com