August 17, 2026, 9:08 am
Title :
গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট

শাটডাউনের মধ্যেও সমর্থন বেড়েছে ট্রাম্পের

Reporter Name
  • Update Time : Wednesday, October 22, 2025
  • 105 Time View

অ্যামেরিকার ইতিহাসে তৃতীয় দীর্ঘতম শাটডাউনের মধ্যে এ জরিপ চালানো হয়। মঙ্গলবার ছিল শাটডাউনের ২১তম দিন।

সরকারে আংশিক শাটডাউনের জন্য অ্যামেরিকানরা ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের চেয়ে বেশি দায়ী করেছেন রিপাবলিকানদের, তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি সামান্য বেড়েছে তাদের সমর্থন।

রয়টার্স/ইপসসের নতুন এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

ছয় দিনব্যাপী জরিপটি শেষ হয় সোমবার। এতে দেখা যায়, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন ৪২ শতাংশ অ্যামেরিকান। একই মাসে আগের জরিপে তার কর্মকাণ্ডে সমর্থন জানিয়েছিলেন ৪০ শতাংশ অংশগ্রহণকারী।

এপ্রিলের শুরু থেকে ট্রাম্পের কর্মকাণ্ডে সমর্থন ৪০ থেকে ৪৪ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

রয়টার্স/ইপসসের সর্বশেষ জরিপে ৫০ শতাংশ উত্তরদাতা শাটডাউনের জন্য কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বকে দায়ী করেছেন। অন্যদিকে ৪৩ শতাংশ অংশগ্রহণকারী এ দায় চাপান ডেমোক্র্যাটদের ওপর।

অ্যামেরিকার ইতিহাসে তৃতীয় দীর্ঘতম শাটডাউনের মধ্যে এ জরিপ চালানো হয়। মঙ্গলবার ছিল শাটডাউনের ২১তম দিন।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া শাটডাউনে ফেডারেল বিভিন্ন সংস্থার হাজারো কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে সাধারণ অ্যামেরিকানরা এ শাটডাউনের ফলে তাদের ফ্লাইটগুলোতে বিলম্ব দেখতে পাচ্ছেন।

জরিপে প্রতি পাঁচজন উত্তরদাতার প্রায় একজন জানান, শাটডাউনের আর্থিক প্রভাব পড়েছে তাদের ওপর।

এমন অচলাবস্থা নিরসনে আইন পাসে সিনেটের ডেমোক্র্যাটদের ভোট দরকার কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com