March 3, 2026, 2:33 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025
  • 71 Time View

যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, দেশটির এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। সাম্প্রতিক এক রয়টার্স-ইপসোস জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য।

জরিপ অনুযায়ী, ডেমোক্রেট দলের ৮০ শতাংশ এবং রিপাবলিকান দলের ৪১ শতাংশ অংশগ্রহণকারী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

এছাড়া ৬০ শতাংশ মার্কিনি মনে করছেন, গাজায় ইসরায়েল অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। ছয় দিনব্যাপী এই জরিপটি পরিচালনা করেছে জরিপ সংস্থা ইপসোস, যার ফলাফল প্রকাশ করেছে রয়টার্স।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে যেমন: যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে দেশটির নীতিগত অবস্থান নিয়ে এখন নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com