August 17, 2026, 4:12 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফিরেই করুণ মৃত্যু মেডিকেল শিক্ষার্থীর

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 168 Time View

পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষার্থী মুবাশশির শাহরিয়ার মারুফ (২৪)। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগজনিত জটিলতার কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা।

মুবাশশির শাহরিয়ার মারুফ প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। মারুফের সহপাঠীরা তার মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সহপাঠীরা জানিয়েছেন, আজ প্রাইম মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পরই মারুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

মারুফের মৃত্যুর বিষয়টি জানিয়ে তার সহপাঠী যুবায়ের শায়খ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু মুবাশশির মারুফ আর নেই। আমি সম্পূর্ণ স্তব্ধ, জীবন কতটা অনিশ্চিত! আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম চৌধুরী লিখেছেন, ‘যে কয়টা ছেলে মেডিকেল লাইফে আসা থেকে সবসময় পরামর্শের জন্য নক করবে, তাদের মধ্যে এই একটা ছেলেকে সবসময় পেয়েছি। অন্যরকম ফোবিয়া নিয়ে থাকতো…। কে জানত এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে! আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন।’

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসএসডিএফ) প্রাইম মেডিকেল ইউনিটের সাধারণ সম্পাদক সিবগাতুল ইসলাম বলেন, ‘এমন বেদনাদায়ক মৃত্যু মেনে নেওয়া সত্যিই অত্যন্ত কঠিন। তার অকাল মৃত্যু প্রাইম মেডিকেল কলেজ ও তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com