August 17, 2026, 8:32 am
Title :
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্পের দুঃখ প্রকাশ

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 174 Time View

২০২৮ সালে প্রেসিডেন্ট পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। চলতি সপ্তাহের সোমবার ট্রাম্প জানান, যদি সুযোগ থেকে তিনি আবার আসতে চান।

সংবিধানে না থাকলেও বেশ কয়েকবার তৃতীয় মেয়াদে অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অবশেষে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট দৌড়ে অংশ নেওয়া সম্ভব নয় বলে মেনে নিলেন ট্রাম্প।

এবিসি নিউজ জানায়, বুধবার এয়ারফোর্স ওয়ান ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু যাওয়ার পথে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সর্বোচ্চ সংখ্যক সমর্থক থাকা সত্ত্বেও, সংবিধানে যা পড়েছি সে অনুযায়ী আমি প্রেসিডেন্ট পদে অংশ নিতে পারব না। সুতরাং সামনে কি হয় এখন সেটা দেখব।’

প্রেসিডেন্ট আশাহতের সুরে আরও বলেন, এটা খুব পরিষ্কার, আমি অংশ নিতে পারব না। বিষয়টি খুব খারাপ। কিন্তু আমাদের আরও কয়েকজন যোগ্য ব্যক্তি আছে।’

ট্রাম্পের এ বক্তব্যের আগে মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র মাইক জনসন মন্তব্য করেন, তিনি ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পথ খোলা দেখছেন না।

জনসনের এ মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে যান ট্রাম্প।পরিবর্তে তার বিপুল সংখ্যক সমর্থক রয়েছে বলে উল্লেখ করে আবার দুঃখ প্রকাশ করেন তিনি।

অ্যামেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে প্রথম নির্বাচিত হন ট্রাম্প। চলতি বছর দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট পদে যাত্রা শুরু করেন তিনি।

অ্যামেরিকার সংবিধানের ২২ নম্বর সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি ২ বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।

তবে বিভিন্ন সময় ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ট্রাম্প।

চলতি সপ্তাহের সোমবার ট্রাম্প জানান, যদি সুযোগ থেকে তিনি আবার আসতে চান। কারণ তার সমর্থকের হার এখন সবচেয়ে এগিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com