August 17, 2026, 4:42 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

Reporter Name
  • Update Time : Monday, September 15, 2025
  • 157 Time View

দিনাজপুরের হিলিতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কার অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কার কাজের অনিয়ম তদন্তে আসেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।

তদন্তের বিষয়ে হাকিমপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ‘২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার রাস্তার সংস্কার কাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। সন্ধ্যার পর যে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে বৃষ্টির কারণে ১১ মিটার রাস্তার সে কার্পেটিং উঠে গেছে। এ সমস্যা তদন্তে দুদক এসেছে।’

দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার বলেন, ‘আমরা দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ হাকিমপুর উপজেলার এলজিইডির একটি রাস্তার সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পেয়ে তদন্তে এসেছি। আমাদের কাছে অভিযোগ ছিল রাস্তার যে কার্পেটিং আছে সেটি হাত দিয়ে উঠানো যাচ্ছে। নিরপেক্ষ প্রকৌশলী সহ আমরা তদন্তে যে সমস্যাটি পেয়েছি সেটা হলো রাস্তার কিছু জায়গায় কার্পেটিং উঠে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাস্তার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছি এগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যে প্রতিবেদন আসবে তার ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ঢালাইয়ের একদিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং’ এমন তথ্য উঠে আসে। এরপর নড়চড়ে বসে দুদক শুরু হয় তদন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com