August 17, 2026, 3:31 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপ ফাইনালে ভারত

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 151 Time View

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিক ভারত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য জেমাইমা রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে তাড়া করে জিতল ভারত। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

আগামী রোববার (২ নভেম্বর) ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ফলে নারী ওয়ানডে বিশ্বকাপে এবার নতুন এক চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল। এরপর আট বছর ধরে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকা হিলিদের জয়রথ এবার থামালেন হারমানপ্রীতের দল।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ফিবি লিচফিল্ড ও এলিস পেরির ব্যাটে বড় সংগ্রহ পায় তারা। লিচফিল্ডের ঝড়ো ১১৯ এবং পেরির ৭৭ রানের সঙ্গে অ্যাশলে গার্ডনারের ৪৫ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৩৩৮ রানের বিশাল পুঁজি পায়। ভারতের পক্ষে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।

৩৩৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। স্মৃতি মান্ধানা (২৪) ও শেফালি বর্মা (১০) দ্রুত ফিরে গেলে দল চাপে পড়ে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেমাইমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর। আগ্রাসী ব্যাটিং করা হারমানপ্রীত ব্যক্তিগত ৮৯ রানে আউট হলেও, জেমাইমা ১৩৪ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংসে ভারতকে ফাইনালে তুললেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com