March 3, 2026, 9:28 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

খুলনা সদর আসনে মঞ্জুকে সবুজ সংকেত তারেক রহমানের

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 106 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও এমপি নজরুল ইসলাম মঞ্জু।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে দুটি পোস্ট দেন তিনি।

প্রথম পোস্টে মঞ্জু লেখেন, মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সবাইকে নিয়ে কাজ শুরু করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার জন্য তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পরের পোস্টে মঞ্জু লেখেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা নিষেধ। এছাড়া কাউকে খাটো করা, বিদ্বেষ পোষণ করা, ‘এবার দেখে নেব’ এ ধরনের উক্তি বা ভাব পোষণ করা থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলব আমরা সবাই।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, আজ (রোববার) বিকালে তারেক রহমান সরাসরি ফোনকল দেন। কল দিয়ে তিনি পক্ষ-বিপক্ষ সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রস্তুতি শুরুর নির্দেশনা দেন। তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন বলে জানান মঞ্জু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com