October 1, 2026, 4:49 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 180 Time View

বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, পরিবর্তন বাস্তবায়নও করে।

রোববার (০২ নভেম্বর) রাজধানীতে বিএনপির এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

গুলশানে হোটেল লেকশোরে বিএনপির প্রবাসে দলের নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচি হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন।

মিল্লাত বলেন, ‘এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি দলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক দক্ষতার নতুন অধ্যায়।’

তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ বিএনপিকে একটি আরও আধুনিক, কার্যকর এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, এখন থেকে দেশের ও প্রবাসের সদস্যরা সহজেই অনলাইনে সদস্যপদ নবায়ন, নতুন সদস্যপদ গ্রহণ এবং দলে অনুদান প্রদান করতে পারবেন। তিনি উল্লেখ করেন, দলের প্রতিটি অর্থনৈতিক কার্যক্রম এখন রিয়েল টাইমে আপডেট হবে, যা প্রশাসনিক দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা আরও বাড়াবে।

এই অনুষ্ঠানে ৬৯টি দেশ যুক্ত ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com