August 17, 2026, 8:53 am
Title :
সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার

খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 93 Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পুড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর ইরানি এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের বাসিন্দা ওই যুবকের নাম ওমিদ সারলাক।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায়, তিনি একটি বনের মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এই ঘটনার এক সপ্তাহ না যেতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ আলিগুদারজ শহরের পুলিশপ্রধান আলি আসাদোল্লাহির বরাত দিয়ে বলেছে, এক ব্যক্তির মরদেহ গাড়ির ভেতর পাওয়া গেছে এবং পাশে একটি পিস্তল ছিল। তিনি নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।

তবে সোমবার সারলাকের জানাজায় উপস্থিত লোকজন ‌‘‘তাকে খুন করা হয়েছে’’ এবং ‘‘খামেনির মৃত্যু চাই’’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। জানাজায় বিক্ষুব্ধ লোকজনের বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিদেশ থেকে পরিচালিত বিরোধীদের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও রেডিও ফারদা এই ভিডিও প্রচার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সারলাকের বাবাকে কাঁদতে দেখা যায়। সেখানে তিনি বলছেন, ‘‘ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে।’’

যদিও পরবর্তীতে স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, তা বিশ্বাস করবেন না।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com