October 1, 2026, 10:19 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ডেমোক্র্যাট স্প্যানবার্গারের জয়, প্রথম নারী গভর্নর পাচ্ছে ভার্জিনিয়া

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 115 Time View

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভার্জিনিয়ায়, যে স্টেইটে বসবাস হাজারো ফেডারেল কর্মী ও নামী সরকারি ঠিকাদারি করা প্রতিষ্ঠানগুলো।

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গারের জয়ের খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

রয়টার্স জানায়, ওয়াশিংটন ডিসিতে ধুঁকতে থাকা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিপরীতে যথাযথ প্রতিক্রিয়ার পথ পেতে হিমশিম খাওয়া দলের জন্য অত্যন্ত দরকারি ছিল স্প্যানবার্গারের এ জয়।

বার্তা সংস্থাটি জানায়, কংগ্রেসের সাবেক সদস্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাক্তন কর্মকর্তা স্প্যানবার্গার মধ্যমপন্থি হিসেবে নির্বাচনে লড়েন। তিনি হবেন দক্ষিণাঞ্চলীয় স্টেইটটির প্রথম নারী গভর্নর।

রিপাবলিকান পার্টির প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারিয়ে গভর্নরের পদে আসীন হবেন স্প্যানবার্গার।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভার্জিনিয়ায়, যে স্টেইটে বসবাস হাজারো ফেডারেল কর্মী ও নামী সরকারি ঠিকাদারি করা প্রতিষ্ঠানগুলো।

স্প্যানবার্গারের এ জয় স্টেইটে জয়ের একটি প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে। স্টেইটে ১৯৭৭ সালের পর মাত্র একবার প্রেসিডেন্টের পার্টির প্রার্থী গভর্নর হন। অন্যান্য গভর্নর নির্বাচনগুলোতে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হন গভর্নর হিসেবে।

ভার্জিনিয়ার বর্তমান গভর্নর রিপাবলিকান গ্লেন ইয়ংকিন, যিনি চার বছর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের মহামারিকালীন নীতির বিরোধিতা করে জয়ী হন।

বিজয়ী হিসেবে দেওয়া বক্তব্যে উজ্জ্বল লাল রঙের স্যুট পর স্প্যানবার্গার বলেন, ভার্জিনিয়াবাসী একটি বার্তা দিয়েছে। তারা গোটা বিশ্বকে এ বার্তা দিয়েছে যে, ভার্জিনিয়া দলীয় পক্ষপাতিত্বের পরিবর্তে বাস্তববাদকে বেছে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com