October 1, 2026, 3:14 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বান্দরবানে ৬ এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিল সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 161 Time View

বান্দরবানে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ছয়জন এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সশস্ত্র সন্ত্রাসীদের হাতে রুমা, রোয়াংছড়িসহ বিভিন্ন এলাকায় এসব এতিম শিশুদের অভিভাবকরা নিহত হয়েছেন। এছাড়াও অসুস্থ হয়েও কারও কারও অভিভাবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা সেনানিবাসে শিশুদের অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

সেনাবাহিনী জানায়, বুধবার সকালে বান্দরবান সেনানিবাসে ছয় শিশুর অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিএসও ২) মেজর পারভেজ রহমান।

২০২৩ সালে বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন ক্রীস্টিনা বমের পিতা লাললক লিয়ান বম। আর্থিক সংকটের কারণে চার বছরের শিশুর পড়ালেখা করার কোনো উপায় ছিল না। অন্যদিকে রুমা উপজেলার রনিন পাড়ায় পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মারা যান লালরাউ সাং-এর পিতা। শিশুটির মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। শিশুটি এখন এতিম। তার পড়ালেখাও বন্ধ।

স্থানীয়রা জানান, সম্প্রতি সেনাবাহিনী বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান এলাকা পরিদর্শনে গেলে এতিম শিশুদের দেখা পান। তিনি তাদের খোঁজখবর নেন এবং পড়াশোনার দায়িত্ব নেন।

মেজর পারভেজ রহমান বলেন, এই এতিম শিশুরা যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে সে জন্য তাদের প্রাথমিকভাবে এক বছরের খরচ ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে। শুধু এতিম শিশুদেরই নয় দুর্গম এলাকায় যেসব লোকজন ক্ষতিগ্রস্ত তাদেরও নানাভাবে সহায়তা করছে সেনাবাহিনী। এদিকে অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব অসহায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও অর্থ সহায়তাও দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com