August 17, 2026, 5:49 pm
Title :
মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতিকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 101 Time View

যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

আহত সোহান জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি শহরের আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় রাতিন (২১) নামে এক যুবক তাকে চাকু নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে তার পেটের নিচের অংশে ছুরি দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে হামলার খবর শুনে রাতে হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com