October 1, 2026, 10:25 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমাচ্ছেন? কী হয় জেনে নিন

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 149 Time View

ঘুম মানুষের শরীর ও মনের জন্য ভীষণ জরুরি। তবে সবার ঘুমানোর ভঙ্গি এক নয়। কেউ একটিমাত্র বালিশে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ বা মাথার নিচে উঁচু বালিশ ছাড়া ঘুমোতে পারেন না। আবার অনেকের অভ্যাস, ঘুমের সময় পায়ের ফাঁকে বালিশ রাখা। অনেকের কাছে এটি নিছক আরামদায়ক ভঙ্গি মনে হলেও চিকিৎসকরা বলছেন, আসলে এই অভ্যাসের রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা।

বিশেষজ্ঞদের মতে, কাত হয়ে ঘুমালে পায়ের ফাঁকে বালিশ রাখলে শিরদাঁড়া সোজা থাকে এবং দেহভঙ্গি ঠিক থাকে। এতে করে কোমর ও পেলভিস অঞ্চলে বাড়তি চাপ পড়ে না। ফলে দীর্ঘমেয়াদে শিরদাঁড়ার বেঁকে যাওয়া বা পেশিতে অতিরিক্ত টান লাগার ঝুঁকি কমে যায়।

ভারতের পারস হেলথের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান ডা. আর আর দত্ত বলেন, ‘স্পাইনে চাপ পড়লে এটি সময়ের সঙ্গে সঙ্গে বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি করে। কিন্তু পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমালে শিরদাঁড়া সোজা থাকে এবং পেশির ওপর চাপ কমে। এতে কোমর ও গাঁটের ব্যথাও অনেকটা লাঘব হয়।’

অন্যদিকে, ডা. দীপক কুমার মহারানা জানান, স্পাইন জার্নাল অব ভাসকুলার সার্জারি ও দ্য স্পাইন জার্নাল-এর গবেষণায়ও বলা হয়েছে, পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমালে শরীরের সঠিক ভঙ্গি বজায় থাকে এবং ঘুম হয় আরামদায়ক।

চিকিৎসকেরা বলছেন, যাদের কোমরের ব্যথা, আর্থ্রাইটিস বা শিরদাঁড়ার সমস্যা রয়েছে, তাদের জন্য এই অভ্যাস বিশেষভাবে উপকারী। তাই অভ্যাসে থাকলে ভালো, না থাকলেও চাইলে সহজেই শুরু করা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com