October 2, 2026, 6:57 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

যারা জামানত হারাবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: খোকন

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 148 Time View

যারা কোনো আসন পাবে না, জামানত হারাবে, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তবর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। সেখানে দুই একটি দলের কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন পণ্ড করতে পারবে না। দেশের জনগণ স্পষ্ট দেখতে পারছে নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে যাবে।

খায়রুল কবির খোকন আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- এ দেশের জনগণ হচ্ছে মাস্টারমাইন্ড। এদেশের জনগণ যা চায় তা-ই হবে। জনগণ সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, আকবর হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফারুক উদ্দিন ভুইয়া, আমিনুল হক বাচ্চু।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বয়কটের ডাক

আলোচনা সভা শেষে পৌর ঈদগাহ মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com