March 2, 2026, 6:09 pm
Title :
২৩ বছর পর রণক্ষেত্রে যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

মেক্সিকোতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩

Reporter Name
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 101 Time View

মেক্সিকোর রাজধানীতে গ্যাস পরিবহনকারী ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং দগ্ধ ও আহত হয়েছেন আরও ৭০ জন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন।

ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ইতোমধ্যে দুর্ঘটনার শিকার ট্রাক ও গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণহানি বাড়বে বলে শঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com