August 17, 2026, 7:23 pm
Title :
১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী আন্দোলনের লোক হয়েও নিক্সন চৌধুরীর ‘মুরুব্বি’, এবার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, November 8, 2025
  • 130 Time View

ফরিদপুর জেলার ভাঙ্গা থানা ভাঙচুর মামলার পলাতক আসামি নজরুল শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে পৌরসভার কলেজ পাড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তার নজরুল শিকারী ইসলামী আন্দোলন বাংলাদেশে (চরমোনাই) রাজনীতির জড়িত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর আস্থাভাজন মুরব্বি হয়ে এলাকায় আওয়ামী লীগের রাজনীতিও করতেন।

পুলিশ জানিয়েছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে পাশের উপজেলা নগরকান্দা ও সালথা উপজেলায় সংযুক্ত করে। এ ঘটনার প্রতিবাদে দু’টি ইউনিয়নবাসী রাজপথ দখল করে আগুন জ্বালিয়ে বিক্ষোভমিছিল সমাবেশ করেন।

প্রতিবাদের ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের উস্কানিতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখে মাস্ক মাথায় হেলমেট পরে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী ও গ্রামবাসী মিলে ১৫ সেপ্টেম্বর থানা পুলিশ স্টেশন, হাইওয়ে থানা এবং উপজেলা পরিষদ কার্যালয়ে আগুন, ভাঙচুর ও লুটপাট চালায়। পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।

থানা ভাঙচুর ও আগুনের মামলার পলাতক আসামি নজরুল শিকারী বেশকিছু দিন ধরে অজ্ঞাত স্থানে থাকলেও বাড়ি আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com