August 17, 2026, 4:35 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

রোনালদো-ফেলিক্সের নৈপুণ্যে টানা অষ্টম জয় আল নাসরের

Reporter Name
  • Update Time : Saturday, November 8, 2025
  • 175 Time View

সৌদি লিগে পাড়ি জমানোর প্রায় তিন বছর হয়ে গেলেও এখনও কোনো উল্লেখযোগ্য শিরোপা জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে এই শিরোপাখরা কাটাতে রোনালদো যেন পণ করেই নেমেছেন। গোলের পর গোল করে চলেছেন, লিগে জিতে চলেছে তার ক্লাব আল নাসরও। এবার নিওমের বিপক্ষেও জ্বলে উঠলেন পর্তুগিজ যুবরাজ, আল নাসরও তুলে নিয়েছে লিগে টানা অষ্টম জয়।

শনিবার (৮ নভেম্বর) সৌদি প্রো লিগের ম্যাচে নিওমকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। আল নাসরের পক্ষে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল, ক্রিস্টিয়ানো রোনালদো এবং জোয়াও ফেলিক্স গোল করেন।

দ্বিতীয়ার্ধে ১০জনের দলে পরিণত হওয়া নিওমের পক্ষে শেষের দিকে একটি গোল শোধ করেন আহমেদ আব্দো জাবের।

টানা ৮ ম্যচের সব কয়টি জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৭ জয়ে পাওয়া ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়াকে হারিয়ে নকআউটে ব্রাজিল

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ডেডলক ভাঙে আল নাসর। ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে এগিয়ে দেন আল নাসরকে।

৫৬ মিনিটে ১০জনের দলে পরিণত হয় নিওম। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুসিয়ানো রদ্রিগেজ। ৬৪ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। চলতি মৌসুমে লিগে সপ্তম ম্যাচে এটি তার নবম গোল, আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৯৫৩তম গোল।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৮৪ মিনিটে আহমেদ জাবের গোল করে নিওমকে ম্যাচে ফেরান। খেলায় উত্তেজনা ফিরে আসে, কিন্তু ২ মিনিট পরেই সব উত্তেজনায় পানি ঢেলে দেন জোয়াও ফেলিক্স। চলতি মৌসুমে আল নাসরে যোগ দিয়ে লিগে ৭ ম্যাচে ১০ গোল করলেন রোনালদোর স্বদেশি তারকা।

এই হারের পর নিওম ৮ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com